পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মোদির


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২২ মে ২০১৫

জাতপাতের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কবি রামধারী সিং দিনকরের রচনার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এ আহ্বান জানান তিনি ।

তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। কারণ রাজ্যের উন্নয়ন ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয।
মোদি বলেন, দেশের পশ্চিমপ্রান্ত যেখানে সমৃদ্ধশালী সেখানে পূর্বপ্রান্তে রয়েছে জ্ঞানের ভাণ্ডার। এ দুইয়ের মেলবন্ধনেই অগ্রগতির পথে এদিয়ে যাবে দেশ।

১৯৬১ সালে দিনকরের লেখা একটি চিঠির প্রসঙ্গ টেনে মোদি বলেন, কবি চেয়েছিলেন জাতপাতের ঊর্ধ্বে উঠে আসুক বিহার। জাতপাতের ঊর্ধ্বে উঠতে না পারলে বিহারের সামাজিক অগ্রগতি ক্ষতিগ্রস্ত হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, কবির সৃষ্টি জয় প্রকাশ নারায়ণ এবং দেশের যুবসমাজের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার কাজ করেছিল।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।