এবার ‘স্বাধীনতা সম্মাননা’ পাচ্ছেন অটল বিহারী


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ২৫ মে ২০১৫

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এ বছর ‘স্বাধীনতা সম্মাননা’ পুরস্কার পাচ্ছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের লোকসভায় বাংলাদেশের স্বাধীনতার সমর্থন ও মুক্তিযুদ্ধের পক্ষে সংহতি জানাতে লোকসভায় প্রস্তাব উপস্থাপন করেছিলেন। তিনি ছিলেন তৎকালীন ভারতীয় জনসংঘ (বর্তমানে বিজেপি) পার্টির নেতা। তাই স্বাধীনতার ৪৪ বছরে এসে এবার মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সেই অটল বিহারি বাজপেয়ীকে `স্বাধীনতা সম্মাননা` দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

৬ জুন বাংলাদেশ সফরে আসছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদি। ৯০ বছর বয়সী প্রবীণ নেতা অটল বিহারি বাজপেয়ী অসুস্থ থাকায় তার পক্ষে নরেন্দ্র মোদি ওই `স্বাধীনতা সম্মাননা` গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেবেন।

বাংলাদেশ এর আগেও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিদেশি বন্ধুদের `মুক্তিযুদ্ধ সম্মাননা` ও `মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা` দিয়েছে। স্বাধীনতার ৪০ বছর পর সর্বপ্রথম বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর প্রথম পর্যায়ে ২০১১ সালের জুলাইয়ে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সর্বোচ্চ সম্মাননা `স্বাধীনতা সম্মাননা` দেওয়া হয়।

জেআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।