মিশেলকে যৌনকর্মী হিসেবে উপস্থাপন আইএসের!


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৫ মে ২০১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা এবার আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) নিশানায় পরিণত হয়েছেন। আইএসআইএস নিয়ন্ত্রিত একটি পত্রিকায় তাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আইএসআইএস-এর পত্রিকা দাবিক-এর নবম সংস্করণে মিশেলকে ‘যৌনকর্মী’ বলে ভর্ৎসনা করেছে জঙ্গি সংগঠনটি। এখানেই শেষ নয়। ‘ক্রীতদাসী অথবা যৌনকর্মী’ শীর্ষক পাঁচ পাতার একটি প্রবন্ধে মিশেল ওবামাকে একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করে জঙ্গি সংগঠনটি।

প্রবন্ধে এক আইএস জঙ্গিরই স্ত্রী উম সুমায়া আল-মুহাজিরা দাবি করেছে, জোর করে যৌন সম্পর্ক স্থাপন করাকে কখনোই ধর্ষণ বলা চলে না। এই মুজাহিরাই দাবিকের অষ্টম সংস্করণে তার সব মুসলিম ‘বোন’কে সিরিয়ায় এসে আইএস জঙ্গিদের বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন।

তবে এবার তার বক্তব্য আরো বিতর্কিত। মার্কিনবিরোধী ঘৃণা চলে গেছে ব্যক্তিগত আক্রমণের জায়গায়। যেখানে মিশেলকে কেবল গণিকা বলেই বিদ্বেষ উগড়ে দেয়নি আল-মুহাজিরা। তার কথায়, ‘কতো হবে ওই মিশেলের দাম? দিনারের এক তৃতীয়াংশও না। এমনকী তাও মিশেল ওবামার জন্য বেশি।’

চলতি সপ্তাহে জাতিসংঘ করেছে, বছরের পর বছর ধরে নারীদের যৌনদাসী বানিয়ে রেখেছে আইএস। এমনকী সব চেয়ে ‘সুন্দরী কুমারীদের’ নিলামে পাঠানোর নজিরও মিলেছে। ভয়াবহ এ অপরাধকেই দাবিক পত্রিকায় ধর্মের দোহাই দিয়ে সমর্থন করেছে আল-মুহাজিরা।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।