ফ্রান্সে ইয়ট দুর্ঘটনার পর বিমানবন্দর বন্ধ


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ৩১ মে ২০১৫

ফ্রেঞ্চ রিভিয়েরার নাইস বিমানবন্দরের একটি রানওয়ে শনিবার বন্ধ রাখা হয়েছে। এর ফলে তিনটি বিমান অবতরণে বিলম্ব হয়।
একটি ইয়ট বিমানবন্দরের দুটি রানওয়ের একটির ওপর আছড়ে পড়লে কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেন। বিমানবন্দরের একজন কর্মকর্তা একথা জানান।

শনিবার বিমানবন্দরের দক্ষিণ পাশের রানওয়েটি বন্ধ থাকলেও ফ্রান্সের তৃতীয় বৃহত্তম এই বিমানবন্দরের বিমান চলাচলে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। দিনভর ওই বিমানবন্দরে বিমান স্বাভাবিকভাবেই উঠা নামা করে। বিমানগুলো উত্তর প্রান্তের রানওয়েটি ব্যবহার করে।
তবে বিধ্বস্ত ইয়টটিকে রানওয়ে থেকে সরিয়ে নিতে কর্মীদের সেখানে একটি ক্রেন স্থাপন করতে দেয়ার জন্য স্থানীয় সময় রাত ৯টা থেকে (গ্রিনিচ মান সময় ১৯০০) সেখানে বিমান চলাচল বন্ধ রাখা হয়। ফলে তিনটি বিমান অবতরণে এক ঘণ্টা বিলম্ব হয়।

নাইস এয়ারপোর্ট এয়ার ফ্রান্স ও কম খরচের ইজিজেটের প্রধান গন্তব্য। বিধ্বস্ত ইয়টটিতে ৫ আরোহী ছিল। শনিবার ভোরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ১১ মিটার (৩৬ ফুট) দীর্ঘ ইয়টটি নাইস অঞ্চল থেকে রওয়ানা দেয়।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।