সুইডেন ও বেলারুশ সফরের লক্ষ্যে দিল্লী ত্যাগ প্রণব মুখার্জীর
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সুইডেন ও বেলারুশে ৫ দিনের সফরের উদ্দেশে রোববার দিল্লী ত্যাগ করেছেন। প্রথমে তিনি সুইডেন যাবেন।
ভারতের কোনো রাষ্ট্রপতি এই প্রথম সুইডেন সফরে যাচ্ছেন। সেখানে তিনি রাজা কার্ল গুস্তাফ, প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন ও পার্লামেন্টের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরপর মঙ্গলবার প্রণব মুখার্জী বেলারুশ যাবেন। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন উচ্চপর্যায়ের সংসদ সদস্য এবং ব্যবসা ও শিক্ষা প্রতিনিধি দল।
একে/আরআইপি