সিরিয়ায় ব্যারেল বোমা হামলার নিন্দা জাতিসংঘ দূতের
সিরিয়ায় ব্যারেল বোমা হামলায় ৭০ জনেরও বেশি বেসামরিক লোক নিহতের ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ দূত স্টাফান ডি মিসতুরা। উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সরকারি হেলিকপ্টার থেকে এ বোমা হামলা চালানো হয়।
শনিবারের এ হামলার পর এক বিবৃতিতে দূত স্টাফান ডি মিসতুরা বলেন, আকাশ থেকে বেসামরিক বাজার এলাকায় সিরিয়ান হেলিকপ্টারের এ বোমা হামলা আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা দাবি করে।
দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আল শার ও জিহাদী নিয়ন্ত্রিত আল বাব শহরে এ বোমা হামলায় অন্তত ৭১ বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
বিমান বাহিনীর হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য উল্লেখ করে মিসতুরা আরো বলেন, ব্যারেল বোমার ব্যবহার অবশ্যই বন্ধ করতে হবে।
একে/আরআই