মানুষের কিডনিতে ৪২০টি পাথর!


প্রকাশিত: ০৬:২১ পিএম, ১০ জুন ২০১৫

কী করে সম্ভব একজন মানুষের কিডনিতে ৪২০টি পাথর ধরে। অবিশ্বাস্য হলেও সত্যি হি ড্যাং নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বাম কিডনিতে ৪২০টি পাথর পাওয়া গেছে। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের জিনহুয়া শহরের ডংগ্যাং পিপলস হাসপাতালে দুই ঘণ্টার সফল অপারেশন শেষে তার পেট থেকে পাথরগুলো অপসারণ করা হয়।

হি ড্যাং জানান, পেটে ব্যথা অনুভূত হলে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে সিটি স্ক্যান করলে তার কিডনিতে ৪২০টি পাথর ধরা পড়ে। ডায়েট কন্ট্রোলের জন্য প্রতিদিন ক্যালশিয়াম সালফেট সমৃদ্ধ জিপসাম টফু নামে স্থানীয় এক ধরনের খাবার গ্রহণ করতেন তিনি।

হাসপাতালের চিকিৎসক ওয়েই ইয়ুবিন বলেন, এ ধরনের খাবার খুবই ক্যালশিয়াম সমৃদ্ধ। এগুলো অপর্যাপ্ত পানি পান করা ফলে নিষ্কাশিত হয়ে অনেক সময় বের হয়ে আসতে পারে না।

তিনি বলেন, অপারেশন করতে মোট দুই ঘণ্টা সময় লাগে। ছোট পাথরগুলো বের করতে লাগে ৪৫ মিনিট। অপারেশনের পর দুই হাত অসাড় হয়ে গিয়েছিল।

হি ড্যাং বলেন, আমি খুব বেশি পানি পান করতাম না। তবে খুব ঘন ঘন খাবারের মেনু পরিবর্তন করতাম। খবর ডেইলি মিরর

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।