ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ

‘দ্য নিউইয়র্ক টাইমস’র বিরুদ্ধে মানহানি মামলা করবে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৪ মে ২০২৬
জাগো নিউজ

‘দ্য নিউইয়র্ক টাইমস’ সংবাদপত্রের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েল। দেশটির কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর ধর্ষণ ও যৌন নির্যাতন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পত্রিকাটি ওই প্রতিবেদনের পক্ষে অবস্থান নেওয়ার পর মানহানির মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন>>
ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণ-নির্যাতন, বাদ পড়েনি শিশুরাও

পত্রিকাটির একজন মুখপাত্র বলেন, নিকোলাস ক্রিস্টফ–এর ‘গভীর অনুসন্ধানভিত্তিক মতামতমূলক প্রতিবেদন’ পাঠকদের সামনে একটি মূল প্রশ্ন তুলেছে: ‘মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আমাদের অবস্থান যাই হোক না কেন, ধর্ষণের নিন্দায় আমাদের এক হওয়া উচিত।’

প্রতিবেদনটিতে ইসরাইলি সেনাদের হাতে ফিলিস্তিনি বন্দিদের যৌন নির্যাতনের বিভীষিকাময় বর্ণনা উঠে আসে। সেখানে অভিযোগ করা হয়, কিছু বন্দিকে কুকুরের মাধ্যমে নির্যাতন করা হয়েছে, গাজর দিয়ে যৌন নিপীড়ন করা হয়েছে এবং লাঠির আঘাতে তাদের শরীরের ভেতরের অংশ গুরুতরভাবে আঘাত করা হয়েছে।

এসব অভিযোগের প্রতিক্রিয়ায় ইসরাইলি রাজনীতিক ও প্রভাবশালী ব্যক্তিরা দাবি করেন, ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ সংবাদপত্র ‘ব্লাড লাইবেল’ বা ইহুদিবিদ্বেষী অপপ্রচার ছড়াচ্ছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গাইডন সা’আর পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করতে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন।

এদিকে গত মাসে মিডল ইস্ট আই সংবাদমাধ্যমে একই ধরনের অভিযোগ প্রকাশ করেছিল। ‘যৌন সহিংসতা ও পশ্চিম তীরে জোরপূর্বক স্থানচ্যুতি’ শীর্ষক এক প্রতিবেদনে সংগঠনটি ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাদের বিরুদ্ধে অন্তত ১৬টি যৌন সহিংসতার ঘটনার তথ্য নথিভুক্ত করে।

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।