ম্যাগি এবার যুক্তরাষ্ট্রের পরীক্ষার মুখে


প্রকাশিত: ০৭:০৫ পিএম, ১১ জুন ২০১৫

ভারতের পাঁচটি রাজ্যে ব্যাপক হট্টগোল তুলে নিষিদ্ধ হওয়ার পর এবার যুক্তরাষ্ট্র সরকারের নজরও পড়েছে ম্যাগি নুডলসের ওপর।  সেখানে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে নেসলের এই জনপ্রিয় পণ্যটিকে।  

ভারতে অতিরিক্ত সীসা ও স্বাদবর্ধক মনো-সোডিয়াম গ্লুটামেটের অস্তিত্ব প্রমাণিত হওয়ার কারণে নিষিদ্ধ হয়েছে ম্যাগি। নেসলে ভারতের বাজার থেকে তুলেও নিয়েছে এ পণ্য। তবে তারা এ নিয়ে সেখানে উচ্চ আদালতেও গেছে।

এইসব কাণ্ডের পর এবার টাইমস অব ইন্ডিয়া নেসলের এক মুখপাত্রের বরাতে জানালো, পরীক্ষার জন্য সম্প্রতি ভারতে তৈরি ম্যাগির নমুনা সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।

কড়া পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার পরই নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রেও ম্যাগির ভবিষ্যত। আমদানিকারকদেরও এমনটাই জানিয়ে দিয়েছে প্রশাসন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।