টাওয়ার হ্যামলেটসের দায়িত্ব পেলেন জন বিগস


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১২ জুন ২০১৫

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির প্রার্থী জন বিগস। বিবিসির খবরে বলা হয়, নির্বাচনে মেয়র পদের দশ প্রার্থীর মধ্যে জন বিগস পেয়েছেন ৩২ হাজার ৭৫৪ ভোট।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাবিনা খান পেয়েছেন ২৬ হাজার ৩৮৪ ভোট। নির্বাচনে ৬৮ হাজার ১৩৮ ভোটের মধ্যে ৩৭ দশমিক ৭৩ শতাংশ ভোট পড়েছে বলে টাওয়ার হ্যামলেটসের ফলাফলে জানানো হয়।

শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা জন বিগসকে বিজয়ী ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

উল্লেখ্য, গত বছরের নির্বাচনে বাংলাদেশি লুৎফুর রহমানের কাছে পরাজিত হন জন বিগস। ওই ভোটে জালিয়াতির জন্য আদালতের আদেশে মেয়র পদ হারাতে হয় লুৎফুরকে।

তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। নিজে ভোটে দাঁড়াতে না পেরে লুৎফুর এবার মেয়র পদে সমর্থন দেন রাবিনা খানকে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।