আটকে গেলো ওবামার `ফার্স্ট ট্র্যাক` বিল


প্রকাশিত: ০৩:২০ এএম, ১৩ জুন ২০১৫

প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে বাণিজ্য বিষয়ক বহুপক্ষীয় চুক্তির বিষয়ে আনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার `ফার্স্ট ট্র্যাক` বিলটি হাউজ অফ রিপ্রেজেন্টেটিভদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত পাশ হয় নি।

জানা যায়, বাণিজ্য বিষয়ক এই বিলটি পাশ করানোর লক্ষ্যে কংগ্রেসের সমর্থন আদায়ের চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

আর এ জন্য বিলটির পক্ষে সমর্থন আদায়ের জন্যই ক্যাপিটাল হিল-এ কংগ্রেসে দেখা করতে যান তিনি। কিন্তু এত চেষ্টার পরেও বিলটি পাশ করানো সম্ভব হয় নি।

এমনকি ওবামার নিজের দল ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্যও এই প্যাকেজটির বিপক্ষে অবস্থান নেন। ১২টি জাতীর সমন্বয়ে প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর মধ্যে আরো শ্রেয়তর বাণিজ্যিক সুবিধার আশায় বিলটি আনা হয়েছিল। কিন্তু এটি প্রত্যাখ্যান করার জন্য নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের হাউজ অব রেপেজেন্টেটিভদের সংখ্যালঘুদের নেতা ন্যান্সি পেলোসি।

বিশ্লেষকরা বলছেন, এই বিলটি পাশ করাতে না পারার এই বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে, প্রেসিডেন্ট হিসেবে ওবামার মেয়াদ ফুরিয়ে এসেছে। ২০১৬ সালে আবারো প্রেসিডেন্ট নির্বাচন হবার কথা।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।