কৃষ্ণসাগরের মার্কিন বিমানকে ঠেকালো রাশিয়া
ফাইল ছবি
কৃষ্ণসাগরের ওপর মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫ কে রাশিয়ার সু-২৭ জঙ্গিবিমান তীব্রগতিতে ছুটে এসে বাধা দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন সমারিক কর্মকর্তারা। খবর প্রেসটিভি।
ৎবৃহস্পতিবার সিএনএন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এক সমারিক কর্মকর্তা জানান, গত ৩০ মে মার্কিন গোয়েন্দা বিমান আরসি-১৩৫ যে উচ্চতায় উড়ছিল সেই উচ্চতায় রাশিয়ার একটি সুখই সু-২৭ জঙ্গিবিমান তীব্রগতিতে ছুটে আসে; কিছুক্ষণ সেখানে অপেক্ষা করে এবং ফিরে যাওয়ার আগে মার্কিন বিমানটিকে পর্যবেক্ষণ করে।
শীর্ষ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন এবিসি নিউজ বলেছে, রুশ বিমানের ওই বাধা দেয়ার ঘটনাটি ছিল খুবই বিপজ্জনক। সামরিক শক্তির দিক দিয়ে দুই পরাশক্তি গত কয়েক মাসে বেশ ক’বার এ ধরনের বাধা পাল্টা বাধা দেয়ার ঘটনায় লিপ্ত হয়েছে।
এসকেডি/এমএস