কাশ্মির ইস্যুতে ন্যায়সঙ্গত সমাধানের আহ্বান পাক প্রেসিডেন্টের
ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজমান কাশ্মির সমস্যার ন্যায়সঙ্গত সমাধান বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন।
পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় বা এনডিইউ’র জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধ সংক্রান্ত কোর্স ২০১৪-১৫’তে অংশগ্রহণকারী বিদেশি কর্মকর্তাদের এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কাশ্মির সংকটের ন্যায়সঙ্গত সমাধান বের করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এ সমাধান জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মিরি জনগণের ইচ্ছে অনুযায়ী হতে হবে।
তিনি বলেন, সন্ত্রাসবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। একে নির্মূল করতে সামগ্রিক তৎপরতার প্রয়োজন রয়েছে।
এ ছাড়া চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়েও কথা বলেন তিনি। মামনুন হোসেইন বলেন, এ প্রকল্পের সুফল কেবল পাকিস্তান নয় বরং সমগ্র অঞ্চল ভোগ করবে।
এসকেডি/এমএস