ফ্রান্সের নাগরিকের আপিল ইন্দোনেশীয় আদালতে খারিজ
মাদকপাচারের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্রান্স নাগরিকের করা আপিল আবেদন ইন্দোনেশিয়ার আদালত সোমবার খারিজ করে দিয়েছে। ফলে ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর এখন সময়ের ব্যাপার মাত্র।
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সার্গ আটলাউইর করা আপিল আবেদনের বিষয়ে নির্দেশনা দিয়ে বিচারক উজাং আব্দুল্লাহ জাকার্তায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টকে বলেন, ‘আমরা চ্যালেঞ্জারের চ্যালেঞ্জ বাতিল করে দিয়েছি।’
এদিকে প্রেসিডেন্ট জোকো উইদোদো আটলাউইর সাধারণ ক্ষমার আবেদন নাকচ করে দেয়ায় তার প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে ৫১ বছর বয়সী ওই ব্যক্তির আইনজীবীরা। তারা বলছেন, প্রেসিডেন্ট উইদোদো আটলাউইর মামলা যথাযথভাবে বিবেচনা করেননি।
গত দুই মাস আগে অপর সাত বিদেশি মাদকপাচারকারীর সঙ্গে আটলাউকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। কিন্তু আপিল আবেদনের সুযোগ দেয়ার বিষয়ে প্যারিস ও ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষের সম্মতির কারণে মৃুত্যদণ্ড কার্যকর কিছুটা বিলম্ব হয়।
একে/আরআই