সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৬ মে ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৬ মে ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

ভারতে নবম-দশম শ্রেণিতে বাধ্যতামূলক হলো ৩ ভাষা

ভারতের কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষাবোর্ড (সিবিএসই) নবম ও দশম শ্রেণির ভাষা শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে ১৫ মে ২০২৬ জারি করা এক সার্কুলারে জানিয়েছে বোর্ড।

আলু বাণিজ্যে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পরপরই রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তঃরাজ্য আলু বাণিজ্যে দীর্ঘদিনের চলা নিষেধাজ্ঞা তুলে দিলেন তিনি।

অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখেননি শুভেন্দু অধিকারী!

পশ্চিমবঙ্গের মতো সিনেমাপ্রেমী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিনি। কিন্তু সিনেমার সঙ্গে তার যোজন যোজন দূরত্ব। সবশেষ সিনেমাটি দেখেছিলেন অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালে। এরপর থেকেই রুপালি পর্দার সঙ্গে সব সম্পর্ক চুকেবুকে গেছে তার। নিজেই অকপটে স্বীকার করলেন, ‘আমি নিজে অষ্টম শ্রেণির পর আর সিনেমা দেখিনি।’

মিঠুন চক্রবর্তীর বাসায় শুভেন্দু অধিকারী

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কলকাতার বাড়িতে গিয়ে দেখা করেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে ‘মহাগুরু’র সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু। ঘণ্টাব্যাপী বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে একান্তে কথা বলেন তিনি।

মধ্যপ্রাচ্যে সংকটের প্রভাব: গাড়ি আমদানিতে শুল্ক বাড়ালো শ্রীলঙ্কা

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমাতে এবং গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে আমদানি করা যানবাহনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ সারচার্জ আরোপ করেছে শ্রীলঙ্কা।

নির্বাচন যেতেই তেলের দামে বড় লাফ, তোপের মুখে মোদী সরকার

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই সাধারণ মানুষের পকেটে বড় কোপ দিল নরেন্দ্র মোদী সরকার। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গসহ তিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের পরপরই দেশটিতে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম। সরকারের এই সিদ্ধান্তের পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছে দেশটির বিরোধী দলগুলো।

ব্যাংককে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি যাত্রীবাহী বাসে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত আটজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন বলে শনিবার (১৬ মে) জানিয়েছে পুলিশ।

দেশে ফিরে যাও: ভারতীয় রেস্তোরাঁ ব্যবসায়ীকে জাপান

জাপানে বসবাসরত এক ভারতীয় রেস্তোরাঁ মালিক কান্নায় ভেঙে পড়েছেন, কারণ দেশটির কর্তৃপক্ষ তার বিজনেস ম্যানেজার ভিসার নবায়ন আবেদন প্রত্যাখ্যান করেছে। ফলে তাকে ১৮ বছর ধরে পরিচালিত রেস্তোরাঁটি বন্ধ করতে হচ্ছে।

হরমুজ প্রণালি ইস্যুতে ফেঁসে যাচ্ছে ওমান?

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি এবার নতুন মোড় নিয়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ এবং এর মধ্য দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরানের টোল আরোপের পরিকল্পনাকে কেন্দ্র করে নতুন সংকটে পড়েছে ওমান।

দল ছাড়তে চাওয়াদের নিয়ে যা বললেন মমতা ব্যানার্জী

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস (টিএমসি) বড় ধাক্কা খাওয়ার পর দলীয় প্রধান মমতা ব্যানার্জী নির্বাচনে লড়া প্রার্থীদের সংগঠন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, যারা দল ছাড়তে চান, তারা যেতে পারেন।

ভাড়ার টাকার বদলে স্ত্রী-কন্যাকে ধর্ষণের সুযোগ, স্বামীসহ গ্রেফতার ২

বকেয়া বাসাভাড়া পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক কন্যাকে ধর্ষণের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দেওয়ার জঘন্য অভিযোগ উঠেছে ভারতের এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি গুজরাটের মোরবি এলাকায় এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে। এতে অভিযুক্ত স্বামী এবং বাড়িওয়ালা—দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।