আফগান পার্লামেন্টে তালেবান হামলা, নিহত ৭
আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবনে সমন্বিত হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। তবে নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারী সাত জঙ্গির সবাই নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, পার্লামেন্ট ভবনের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসার আগে হামলাকারীরা ভবনের বাইরে বড় ধরনের একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। হামলাকারীদের সঙ্গে লড়াই বেধে যাওয়ায় পুলিশ পার্লামেন্ট ভবন খালি করে দেয়।
আফগান পার্লামেন্ট ভবনে ওই হামলায় ২১ জন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন নারী পার্লামেন্ট সদস্য রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামাজিক মাধ্যমে দেয়া বিভিন্ন ছবিতে পার্লামেন্ট ভবনকে ধোঁয়াশাচ্ছন্ন এবং সেখানে লোকজনকে ছোটাছুটি করতে দেখা দেখা যায়। এদিকে স্থানীয় এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কাবুল নগরীর দামাজাং এলাকায় আরো এক বিস্ফোরণের ঘটনা ঘটে।
পার্লামেন্ট ভবনে বিস্ফোরণের সময় সেখান থেকে টেলিভিশনে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছিল। সেখানে হামলার ঘটনায় পার্লামেন্ট সদস্যদের দৌঁড়ে পালিয়ে যেতে দেখা যায়।
বিএ/আরআইপি