বোকো হারামের ১৫ জঙ্গিকে হত্যার দাবি নাইজার সেনাবাহিনীর
জঙ্গি গ্রুপ বোকো হারামের ১৫ সদস্যকে হত্যার দাবি করেছে নাইজারের সেনাবাহিনী। সেনাবাহিনীর স্থল ও বিমান হামলায় এসব জঙ্গি প্রাণ হারিয়েছে বলে বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণায় বলা হয়।
গত সপ্তাহে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নাইজারে বোকো হারামের হামলায় নারী ও শিশুসহ ৩৮ বেসামরিক নিহত হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযানের এ ঘোষণা এলো।
কর্ণেল মুস্তাফা লেডরু রাষ্ট্রীয় রেডিও বার্তায় বলেন, ১৫ জনকে হত্যা করা ছাড়াও সেনাবাহিনী ২০ জঙ্গিকে আটক করেছে। এছাড়া একটি সাঁজেয়া যান, ২৬টি মোটরবাইক ধ্বংস এবং জঙ্গিদের খাবার ও জ্বালানীও আটক করেছে।
তবে বোকো হারামের বিরুদ্ধে অভিযানে চাদের সেনাবাহিনী অংশ নিয়েছিল কিনা লেডরু জানাননি। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়া, চাদ, নাইজার ও ক্যামেরুন যৌথ অভিযান চালিয়ে আসছে।
একে/আরআই