সিরিয়ার হাসাকেহ নগরী দখলে নিয়েছে আইএস
ইসলামিক স্টেট গ্রুপের যোদ্ধারা সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকেহ নগরীতে ঢুকে পড়েছে। এসময় সরকারি বাহিনীর সঙ্গে প্রচন্ড লড়াইয়ের পর তাদের কাছ থেকে আইএস যোদ্ধারা পার্শ্ববর্তী দুটি এলাকা দখল করে নিয়েছে।
বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সিরিয়ার ওই নগরীতে যুদ্ধে সরকারের অনুগত অনেক সৈন্য নিহত হয়। যুদ্ধে অনেক আইএস সদস্যও নিহত হয়। এ নগরীর বিস্তৃত এলাকা কুর্দি মিলিশিয়াদের নিয়ন্ত্রণে রয়েছে।
একে/আরআইপি