যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে জঙ্গিবিমান বিধ্বস্ত : পাইলট নিহত
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ চলাকালে জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে এক ইরাকি পাইলট নিহত হয়েছেন। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিদ মোহাম্মদ সাদিক নামের ওই পাইলটের দেহাবশেষ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
রাশিদ মোহাম্মদ সাদিক প্রশিক্ষণের শেষ পর্যায়ে ছিলেন এবং তিনি ইরাকে ফেরার প্রতীক্ষায় ছিলেন বলেও জানান তিনি।
বিধ্বস্ত বিমানটি ইরাকি বিমান বাহিনীর হলেও এটি আমেরিকার ১৬২ ফাইটার উইং-এর সঙ্গে ছিল। টাকসন আন্তর্জাতিক বিমান বন্দরে আন্তর্জাতিক এফ-১৬ পাইলটদের প্রশিক্ষণ দেয় ১৬২ ফাইটার উইং।
এসকেডি/একে/আরআইপি