জেলে যাচ্ছেন পর্নো তারকা ব্রিজেত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২১ অক্টোবর ২০১৯

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে প্রেমিক জেসে জেমসের বাসায় প্রবেশ করলেন পর্নো তারকা ব্রিজেত দ্য মিজেট। বাসায় ঢুকে দেখলেন তার প্রেমিক অন্য নারীর বিছানায় ঘুমাচ্ছে। তা দেখে সহ্য করতে না পেরে হাতে থাকা ছুরি দিয়ে প্রেমিককে আঘাত করেন তাকে আহত করেন।

ব্রিজেতের ছুরিকাঘাতে আহত হয়ে চিৎকার করতে শুরু করেন তার প্রেমি জেসে জেমস। তারপর প্রেমিকা ব্রিজেতের নামে তিনি হত্যাচেষ্টার মামলা ঠুকে দেন। সেই মামলার রায় দেয়া হবে খুব শিগগিরিই। হত্যাচেষ্টার অভিযোগে ব্রিজেতকে দুই থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পরে আদালত।

পর্নো তারকা ব্রিজেতের বয়স এখন ৩৯ বছর। আইনজীবীদের দাবি ব্রিজেত আগ্নেয়াস্ত্র নিয়ে তার প্রেমিকের বাসায় ঢোকেন। হত্যাচেষ্টা ও পারিবারিক সহিংসতা অভিযোগে তার ৫ বছর এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের কারণে তার ৬ বছরের কারাদণ্ড হতে পারে।

জেসে জেমসের সঙ্গে সেদিন যে নারী শয্যাসঙ্গিনী ছিলেন তিনি বলছেন, ব্রিজেতের চিৎকারে তিনি উঠে যান। দরজায় বারবার আঘাত আর চিৎকার করছিল সে। জেসে জেমসের বিরুদ্ধে সে চিৎকার করতে বলতে থাকে, ‘তুমি নারী শিকারি। আমি জানতাম তুমি আমাকে ভালবাসো না।’

তিনি আরও বলেন, ‘জেসে জেমসের পায়ে ছুরি দিয়ে ব্রিজেতকে আঘাত করতে দেখেছি আমি। সে আমাকেও ছুরিকাঘাত করেছিল। কিন্তু তার হামলা ব্যর্থ হয়েছে। আমার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। আর ব্রিজেতের উচ্চতা মাত্র ৩ ফুট ৯ ইঞ্চি।

অতএব আমাকে আঘাত করতে এলে আমি তাকে উপরে তুলে ফেলে দিই। এ অবস্থা দেখে এক প্রতিবেশী পুলিশকে খবর দেন।

প্রসঙ্গত, ব্রিজেতের প্রকৃত নাম চেরিল মারফি। ১৯৯৯ সালে প্রথম পর্নো ছবিতে অভিনয় করেন। তারপর কমপক্ষে ৫ টি এ ধরনের ছবিতে অভিনয় করেছেন তিনি।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।