দ. কোরিয়ায় প্রথম জিকা রোগী শনাক্ত


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২২ মার্চ ২০১৬

দক্ষিণ কোরিয়ায় জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটিতে প্রথম এক ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে পরীক্ষার পর তার দেহে জিকা ভাইরাস শনাক্ত করা হয়। এ খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ব্রাজিল সফর শেষে দেশে ফিরেছেন।

জিকা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে গোয়ানজু শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শরীরে প্রচণ্ড ব্যাথাসহ জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। এছাড়া তার শরীরে ফুসকুড়িও দেখা দিয়েছে।
 
লাতিন আমেরিকায় মহামারী আকারে দেখা দিয়েছে জিকা ভাইরাস। ৪০টির মত দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।   

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।