কানাডায় বিমান বিধ্বস্ত : নিহত ৭


প্রকাশিত: ০২:৩১ এএম, ৩০ মার্চ ২০১৬

কানাডার কুইবেক দ্বীপে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। মনট্রিয়ালের সেন্ট হিউবার্ট বিমানবন্দর থেকে স্হানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করে কিউবেকের উদ্দেশে রওয়ানা দেয় দুই ইঞ্চিনবিশিষ্ট টারবোপ্রোপ বিমানটি।

মঙ্গলবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে ইল দ্য লা মাদলিন বিমানবন্দরের পৌঁছালে ভারী বাতাস ও তুষারপাতের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।

স্থানীয় টিভি চ্যানেল টিভিয়ের খবরে বলা হয়, রাজনৈতিক বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও কানাডার সাবেক পরিবহনমন্ত্রী জিন লাপিয়েরে এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কিউবেক যাচ্ছিলেন তিনি। তিনি সিটিভি এবং অন্যান্য কানাডীয় মিডিয়া আউটলেটের রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেছেন।

ওই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দুর্ঘটনাস্থল হাভর ও মেইজোঁ এলাকায় পৌঁছেছেন যোগাযোগ নিরাপত্তা বোর্ডের কর্মকর্তারা।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।