সিরীয় বাহিনীর চাপে আইএস
সিরিয়ার ঐতিহাসিক পালমিরাসহ বেশ কিছু শহর আইএসের দখল থেকে মুক্ত করেছে সিরীয় বাহিনী। সরকারি বাহিনী ক্রমাগত আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এএফপির খবরে বলা হয়েছে, পালমিরা হারিয়ে বেশ চাপে আছে আইএস।
মানবাধিকার বিষয়ক একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সিরিয়া ও রাশিয়ার কয়েক দফা বিমান হামলায় মঙ্গলবার আইএসের দখলে থাকা আল-কারিয়াতেইন শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে সরকার বাহিনী। তারা ওই শহরকে পর্যবেক্ষণ করা যায় এমন গুরুত্বপূর্ণ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।
জঙ্গি গোষ্ঠী আইএস ২০১৫ সালের আগস্টে আল-কারিয়তেইন শহর দখল করে নেয়। এসময় তারা কমপক্ষে ২শ ৩০ জনকে জিম্মি করে। এদের মধ্যে অধিকাংশই খ্রিষ্টান ধর্মাবলম্বী।
টিটিএন/এমএস