জবিতে ‘বাঙালি বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা


প্রকাশিত: ১০:৪৭ এএম, ৩০ মার্চ ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘বাঙালি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে জবি নীলদল এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান আলোচকের বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন গুরত্বপূর্ণ অধ্যায় ও অসীম স্বদেশপ্রেম নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু পালাবার রাজনীতিতে বিশ্বাস করতেন না।  বিপদকে উপেক্ষা করে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ দিয়ে জাতিকে স্বাধীনতার জন্য ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ ছিল সততা, নির্ভিকতা আর অসাম্প্রদায়িকতার।

অনুষ্ঠানে জবি নীল দলের সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচর্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে হবে।‘৭৫ এর ১৫ই আগস্ট শুধু একটি পরিবারকে হত্যা করা হয়নি বরং গোটা জাতীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান,  জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুঁইয়া, জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।

সুব্রত মন্ডল/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।