মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা শনিবার


প্রকাশিত: ১১:২০ এএম, ৩১ মার্চ ২০১৬

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি সভায় সভাপতিত্ব করবেন।

এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্য, খুলনা বিভাগের অন্তর্গত আওয়ামী লীগের সকল জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ দলীয় জাতীয় সংসদ সদস্যগণকে উপস্থিত থাকার জন্য সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

এএসএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।