জাতীয় চলচ্চিত্র দিবস আজ


প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৩ এপ্রিল ২০১৬

জাতীয় চলচ্চিত্র দিবস আজ। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বাণীতে তারা চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, নির্মাতা, প্রযোজক, পরিবেশক, দর্শকসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)।

এতে রয়েছে আনন্দ র‌্যালি, টকশো, রেড কার্পেট সংবর্ধনা, শিশু-কিশোরদের জন্য পুতুল নাচ, নাগর দোলা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।