তুরস্কে বোমা হামলায় নিহত ৬


প্রকাশিত: ০৬:০৮ এএম, ০৩ এপ্রিল ২০১৬

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারদিন প্রদেশে বোমা হামলার ঘটনায় ৫ সেনা এবং এক পুলিশ নিহত হয়েছেন। সংবাদ সংস্থা দোগান জানিয়েছে, এই কুর্দিশ বিদ্রোহী গ্রুপ পিকেকে ওই হামলা চালিয়েছে।
 
নিহত সেনারা শহরে পিকেকের বিরুদ্ধে একটি সেনা অভিযানে অংশ নিচ্ছিলেন। ওই এলাকায় মার্চের মাঝামাঝি থেকেই কারফিউ চলছে। মাত্র দুইদিন আগে তুরস্কের দিয়ারবাকির প্রদেশে বোমা হামলায় ৭ পুলিশ নিহত হন। ওই হামলার ঘটনায় আহত হন আরো ২৭ জন।
 
শনিবার তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, দিয়ারবাকির হামলার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।