ড্রোন হামলায় বেসামরিক নিহতের কথা স্বীকার ওবামার


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৩ এপ্রিল ২০১৬

লিবিয়া, সিরিয়া ও সোমালিয়াসহ আরো কিছু দেশে মার্কিন ড্রোন হামলা বেড়ে গেছে। ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, বেসামরিক মানুষ হত্যার কথা যুক্তরাষ্ট্রের স্বীকার করে নেয়া উচিত। তবে তিনি দাবি করেছেন, গত কয়েক বছরে তার সরকার এমন ব্যবস্থা নিয়েছে যাতে আর কোনো বেসামরিক নাগরিক নিহত না হয়।

ড্রোন হামলা যতটা নিখুঁত হওয়ার কথা ছিল ততটা নিখুঁত হয়নি। আর এ কারণে এসব হামলায় বহু বেসামরিক নিহত হয়েছেন। ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ওবামা।

গত বছর অক্টোবরে মার্কিন বিমান ভুল করে আফগানিস্তানের একটি দাতব্য হাসপাতালে ভয়াবহ হামলা চালায়। ওই পাশবিক হামলায় বহু রোগী ও ডাক্তার নিহত হন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।