১৫ সদস্যের শিরশ্ছেদ করেছে আইএস


প্রকাশিত: ০৩:৩২ এএম, ০৪ এপ্রিল ২০১৬

সিরিয়ায় নিজ দলের ১৫ সদস্যের শিরশ্ছেদ করেছে আইএস। রোববার সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস এ তথ্য জানিয়েছে।

শনিবার আইএসের স্বঘোষিত রাজধানী রাক্কায় ৩৫ সদস্যকে আটক করা হয়। পরে এদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এদের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড দেয়া হয়। খবর রয়টার্স।

গত বুধবার বিমান হামলায় আইএসের শীর্ষ নেতা আবু হিজা আল তিউনিসি নিহত হন। তার হত্যাকাণ্ডের সঙ্গে ওই সদস্যরা জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।