আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক ১৩ এপ্রিল
পরবর্তী ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১৩ এপ্রিল সকাল ১১টায় এ বৈঠক বলে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় জরুরি ভিত্তিতে এ বৈঠক আহ্বান করা হচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানান।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুটি ধাপে ব্যাপক অনিয়ম, সহিংসতা ও ভোট কারচুপির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ প্রায় ৩৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। সামনে আরো চার ধাপের নির্বাচন রয়েছে।
এইচএস/এআরএস/পিআর