রণবীর সিংহ আদালতে, চাইতে হবে নিঃশর্ত ক্ষমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৪ মার্চ ২০২৬
রণবীর সিং। ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২’। প্রথম সিনেমার পরও নতুন ছবি নিয়ে রণবীর সিংহের অভিনয়কে প্রায় সর্বত্র প্রশংসা করা হচ্ছে। কিন্তু এরই মাঝে অভিনেতা আদালতের সামনে পড়েছেন এক বিতর্কের কারণে। তাকে নিঃশর্ত ক্ষমা চেয়ে হলফনামা জমা দিতে হবে।

বিতর্কের সূত্রপাত ঘটে গত বছরের শেষ দিকে, যখন একটি অনুষ্ঠানমঞ্চে রণবীর ঋষভ শেঠির অনুকরণ করেন। সিনেমাটিতে দেখানো চামুণ্ডাদেবীর অভিনয়ও তিনি মঞ্চে পুনরায় প্রদর্শন করেন। পাশাপাশি চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত’ বলেও সম্বোধন করেন। ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিবাদ তৈরি হয়। অভিযোগ ওঠে, রণবীরের এই আচরণ ঋষভকে অপমানের পাশাপাশি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

কর্নাটক আদালতে রণবীরের বিরুদ্ধে মামলা করা হয়। বিচারপতি এম নাগপ্রসন্ন স্পষ্টভাবে বলেছেন, “ধর্মীয় বিশ্বাসকে উপহাস করার অধিকার কোনো তারকারও নেই। আপনি খ্যাতনামী অভিনেতা। জনতার ওপর আপনার প্রভাব বেশি। তাই আপনার দায়িত্বও বেশি। আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে।”

মামলার শুনানি আগামী ১০ এপ্রিল। ওই দিনে আদালতের কাছে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও অপর আইনজীবী প্রশান্ত মেথল জানিয়েছেন, “শুধু আদালতে ক্ষমা চাইলেই হবে না। সমাজমাধ্যমেও ক্ষমা চাইতে হবে এবং সেটা প্রকাশ্যে আসেও করতে হবে।”

রণবীরের আইনজীবী জানিয়েছেন, অভিনেতা গোটা ঘটনায় দুঃখিত ও আহত। শিগগির তিনি লিখিতভাবে ক্ষমা প্রকাশ করবেন। এছাড়া অভিনেতা মহীশূরের চামুন্ডাদেবীর মন্দিরেও গিয়ে ক্ষমা চেয়ে আসবেন বলে জানা গেছে।

আরও পড়ুন:
হুইলচেয়ারে বাবার সঙ্গে সালমান খান, হতাশ করলেন শাহরুখ-আমির 
হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ 

এই বিতর্ক বলিউডে নতুন সংলাপ তৈরি করেছে, যেখানে জনপ্রিয়তার সঙ্গে দায়িত্বের ভার ও আঘাতপ্রাপ্ত ধর্মীয় ভাবাবেগ-সবকিছুই আলোচনার বিষয়।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।