দেশজুড়ে মৃদু ভূমিকম্প


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০৫ এপ্রিল ২০১৬

রাজধানীসহ দেশজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় দিকে এ ভূ-কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারত সীমান্তের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।

দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো প্রকার ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।