উত্তর কোরিয়ার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৫ এপ্রিল ২০১৬

উত্তর কোরিয়ার বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। একই সঙ্গে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় উ. কোরিয়ার কয়লা আমদানি ও বিমানের জ্বালানি বিক্রি সীমাবদ্ধ করেছে বেইজিং। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

পিয়ং ইয়ংয়ের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে গত মার্চে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। গত মাসে উত্তর কোরিয়ার চারটি পরীক্ষার পর এ নিষেধাজ্ঞা আরোপ করলো চীন।

গত সপ্তাহে ওয়াশিংটনে বিশ্ব পারমাণবিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর পরপরই এ নিষধাজ্ঞা আরোপের ঘোষণা দিলো বেইজিং। ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণ রাখতে অঙ্গীকার করেন এ দুই নেতা। শি জিনপিং বলেন, একসঙ্গে কাজ করতে চীন ও যুক্তরাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে। ওয়াশিংটনে পারমাণবিক বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের আনা একটি প্রস্তাবকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বলে মন্তব্য করেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত সামান্থা পাওয়ার।

আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পারমাণবিক পরীক্ষা ও রকেট নিক্ষেপের দায়ে ২০০৬ সাল উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ।  

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।