পিইসি-জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা দেবে ডিআরইউ
২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সদস্যদের সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি দেয়া হবে। প্রতিবছরের ন্যায় এবারও কৃতি সন্তানদের উৎসাহিত করতে ডিআরইউ এই সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাদের মধ্যে থেকে অপেক্ষাকৃত ভাল ফলাফলকারীদের বৃত্তিও প্রদান করা হবে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিইসি এবং জেএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট/সার্টিফিকেটের ফটোকপি আগামী ১৫ এপ্রিলের মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের তারিখসহ বিস্তারিত সূচি পরবর্তীতে জানানো হবে।
এইচএস/এআরএস/আরআইপি