সন্ত্রাসী হামলার পরিকল্পনা : ২ সন্দেহভাজন আটক


প্রকাশিত: ০৬:০৯ এএম, ০৮ এপ্রিল ২০১৬

সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং আইএসের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জার্মান পুলিশ। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি।

আটক দু’জনের একজন ইরাকি (৪৬) এবং অন্যজন নাইজেরিয়ান (২৯)। আটকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় বেভারিয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়।

বেভারিয়ান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছেন, ওই সন্দেহভাজনরা সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল। এদের মধ্যে একজনকে মিউনিখ থেকে এবং অন্যজনকে বেভারিয়ার ফ্রাসটেনফেল্ডব্রাক থেকে আটক করা হয়।  

গত বছরের নভেম্বরে প্যারিস হামলার ঘটনায় ১শ ৩০ জন নিহত হওয়ার পর জার্মান কর্তৃপক্ষ জানায়, তারা জার্মানিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে। এরপর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।