৯ কোম্পানির লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৯:০০ এএম, ০৮ এপ্রিল ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি তাদের শেয়াহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব কোম্পানির পর্ষদ গত সপ্তাহে  ডিভিডেন্ডের ঘোষণা দেয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিভিডেন্ড ঘোষণাকারী কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্স  (বিডি) লি. শেয়ার হোল্ডারদের জন্য সাড়ে ১৫ শতাংশ ক্যাশ (নগদ), মার্কেন্টাইল ব্যাংক লি. ১২ শতাংশ ক্যাশ (নগদ), রুপালী ইন্স্যুরেন্স ১৫ শতাংশ (১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক), নিটল ইন্স্যুরেন্স লি. ১২ শতাংশ স্টক,  ইস্টার্ন ব্যাংক লি. ৩৫ শতাংশ (২০ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক), দি ইবনে সিনা ৩৫ শতাংশ (২৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক), সেন্ট্রাল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স লি. ১২ শতাংশ স্টক, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লি. ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসআই/এমএমজেড/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।