উন্নত সেবার লক্ষ্যে টেস্টি ট্রিট-বাংলাদেশ পর্যটন করপোরেশনের চুক্তি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:২০ পিএম, ১২ এপ্রিল ২০২৬
টেস্টি ট্রিট ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

দক্ষ মানবসম্পদ তৈরি ও গ্রাহকদের উন্নতমানের সেবা দেওয়ার উদ্দেশ্যে জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’ ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সম্প্রতি রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মেলন কক্ষে এক বছরমেয়াদি এই সমঝোতা স্মারক সই হয়।

টেস্টি ট্রিটের পক্ষে চিফ অপারেটিং অফিসার ইব্রাহিম খলিল ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে প্রিন্সিপাল মোহাম্মদ মঈন উদ্দিন হায়াত নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্মারকে সই করেন।

আরও পড়ুন
৫০০তম আউটলেটের মাইলফলকে টেস্টি ট্রিট

এ বিষয়ে টেস্টি ট্রিটের হেড অব মার্কেটিং মো. সামি-উর বলেন, আমরা প্রশিক্ষিত শেফদের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নতমানের ফাস্টফুড সরবরাহ করতে চাই। এই চুক্তির ফলে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত নিজস্ব কারখানায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃপক্ষকে প্রশিক্ষণ প্রদানে সহযোগিতা প্রদান করবে টেস্টি ট্রিট। ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শেফরা টেস্টি ট্রিট চেইন শপে কাজের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের টেস্টি ট্রিটের পক্ষ থেকে খাবার, ইউনিফর্ম, প্রশিক্ষণ সরঞ্জামাদি, জরুরি মেডিকেল সেবা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে টেস্টি ট্রিটের এইচআর ম্যানেজার ইকবাল হোসেন এবং ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ট্রেনিং ম্যানেজার মোহাম্মদ সারওয়ার উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।