গণপিটুনিতে নিহত

রুপলাল-প্রদীপ দাসের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরের মবের শিকার হয়ে গণপিটুনিতে নিহত রুপলাল ও প্রদীপ দাসের মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ১০ কোটি  টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারির আদেশ দেন। আদালতে এদিন রিট পিটিশনার আইন ও সালিশ কেন্দ্র ( আসক) এর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহীনুজ্জামান।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে আইনজীবী মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, রংপুরের মবের শিকার হয়ে গণপিটুনিতে রুপলাল ও প্রদীপ দাসের নিহতের ঘটনায় আইন ও সালিশ কেন্দ্রের দায়ের করা রিট পিটিশন আজ শুনানি হয়েছে। শুনানি শেষে রুল দিয়েছেন আদালত। নিহত রুপলাল ও প্রদীপের পরিবারকে কেন ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা রুলে জানতে চেয়েছেন আদালত।

এফএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।