জাবির সাবেক ভিসি ফারজানা ও তার স্বামী-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম/ ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  

রোববার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালতে দাখিল করা আবেদনে দুদক জানায়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী, সন্তান ও তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। বর্তমানে অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।  

আরও পড়ুন
সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি 
বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদের আপিল আবেদন 

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা অবৈধ আয়ের মাধ্যমে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট কেনাসহ বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন। পাশাপাশি এসব সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও তথ্য পাওয়া গেছে।  

দুদক মনে করছে, অভিযুক্তরা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত বা দীর্ঘায়িত হতে পারে। সে কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

এই পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলের বিদেশ গমন রহিত করার নির্দেশ দেন। 

এমডিএএ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।