হকারদের ফুটপাত-রাস্তা বরাদ্দ কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৯ মে ২০২৬
হাইকোর্ট, ফাইল ছবি

ঢাকায় হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট। ‘মহানগরীর ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা’র আওতায় হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না— তা জানতে চাওয়া হয়েছে রুলে।

আগামী চার সপ্তাহের মধ্যে এলজিআরডি সচিব, আইনসচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৯ মে) হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনুজজামান। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মণ্ডল, মো. মোরশেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলা উদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ ও শাম্মী আক্তার, জামিয়া আক্তার শরীফ।

এট আগে রিট আবেদনটি করেন আইনজীবী মো. সোহেবুজ্জামান। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন।

আইনজীবী মো. সোহেবুজ্জামান জানান, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা এবং ফুটপাত বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ রিট করা হয়েছে। জনগণের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা নষ্ট এবং যানজট সৃষ্টি হওয়াটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সড়ক পরিবহন আইনের ৩৭ ধারার সঙ্গেও সাংঘর্ষিক।

ওই আইনে বলা আছে, রাস্তার উভয়পাশে ১০ মিটার জায়গা ফাঁকা রাখতে হবে। কিন্তু ফুটপাত বরাদ্দ দেওয়ায় সেটার লঙ্ঘন হচ্ছে।

এফএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।