আদালত অঙ্গনে ষড়যন্ত্র থেমে নেই: প্রতিবাদ সমাবেশে বিএনপিপন্থি আইনজীবীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা

ফ্যাসিবাদের পতন হলেও আদালত অঙ্গনে তাদের দোসর আইনজীবীদের ষড়যন্ত্র থেমে নেই। সুপ্রিম কোর্টে ফ্যাসিবাদের দোসর ও স্বৈরাচারের জায়গা হবে না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেফতার এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এ সমাবেশ করে বিএনপিপন্থি আইনজীবী ফোরামের নেতারা।

আইনজীবী নেতারা বলেন, আমরা সুপ্রিম কোর্ট অঙ্গন ও আইনজীবী সমিতিকে শান্তিপূর্ণ রাখতে চাই। কিন্তু নানানভাবে উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে।

আরও পড়ুন
বরিশালে এজলাসে ভাঙচুর: আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রতিবাদ সমাবেশ শেষে আইনজীবী ফোরামের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সমিতির নিচতলা ও দ্বিতীয় তলা প্রদক্ষিণ করে আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে গিয়ে শেষ হয়। 

আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব তৌহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশ শেষে বক্তব্য রাখেন- আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, শরীফ ইউ আহমেদ, মাহবুবুর রহমান, কাজী জয়নুল আবেদীন প্রমুখ। এসময় ফোরামের অন্য আইনজীবী নেতারাও উপস্থিত ছিলেন। 

এফএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।