চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৭ এএম, ১০ মার্চ ২০২৬
ফাইল ছবি।

ভোটের ফল চ্যালেঞ্জ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনের এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে ওমর ফারুকের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ

সোমবার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে ওমর ফারুক। সোমবার (৯ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অলি আহমদের ছেলে ও সংসদ সদস্য প্রার্থীর পক্ষে এই আবেদন করা হয়েছে।

এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপির জসীম উদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে জয় পেয়েছেন জসীম উদ্দিন আহমেদ। তিনি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৬ হাজার ৪৯৩ ভোট পান।

জসীম উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্য জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক। তিনি পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল এক হাজারেরও কম ভোট।

এফএইচ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।