স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৬ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশ আইন সমিতি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাংলাদেশ আইন সমিতির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক সালেহ আকরাম সম্রাট এবং মো: কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল্লাহ আল মাসুদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ওবায়দুল তালুকদা প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। লাখো শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য চিরঋণ ও গৌরবের। তাদের আদর্শ ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতিষ্ঠায় আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী, স্বাধীন ও জনবান্ধব বিচারব্যবস্থা অপরিহার্য। বাংলাদেশ আইন সমিতি সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের সুশাসন নিশ্চিত করার মাধ্যমেই শহীদদের স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সাংগঠনিক সম্পাদক সালেহ আকরাম সম্রাট বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের আত্মপরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। এই দিনের শিক্ষা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান বলেন, বাংলাদেশ আইন সমিতি সবসময় দেশের আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে যাবে এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।