সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদন খারিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০২ এএম, ০৬ মে ২০২৬
সাংবাদিক মোজাম্মেল বাবু

১০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে বনানী থানায় দায়ের করা এক মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুর জামিন আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।

জামিন চেয়ে তার করা পৃথক আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে মঙ্গলবার (৫ মে) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত  বেঞ্চ এই রায় দেন।

আদালতে এদিন মোজাম্মেল বাবুর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম(জেড আই) খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ ও মো. সিরাজুল আলম।

মোজাম্মেল বাবুকে ময়মনসিংহ থেকে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ। এরপর জুলাই অভ্যুত্থানের সময় হওয়া কয়েকটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তবে, চাঁদাবাজির অভিযোগে করা এক মামলায় মোজাম্মেল বাবুর জামিন আবেদন আজ নামঞ্জুর হয়েছে।

সংশ্লিষ্ট আইনজীবীর তথ্যমতে, ২০০৭ সালের ১৭ মার্চ ১০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে ২০২৫ সালের ১১ জানুয়ারি বনানী থানায় মামলাটি করেন চৌধুরী মো. হুমায়ুন কবির।

এফএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।