তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মন্ত্রী নূরুল ইসলাম সুজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৫ মে ২০২৬
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন/ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ তিন মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (৫ মে) হাইকোর্টের বিচারপতি জাহিদ সারোয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার মঞ্জুর করে আদেশ দেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুজনের আইনজীবী অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেফতার

নূরুল ইসলাম সুজন ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম অংশ নেন। তখন তিনি পরাজিত হন। সে সময় পঞ্চগড়-২ আসনে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মোজাহার হোসেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী এমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বার নির্বাচিত হন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নেন তিনি।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।