৪ মামলায় চিন্ময় দাসের জামিন আবেদনের রায় পেছালো

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১১ মে ২০২৬
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

হত্যাসহ পৃথক চার মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চন্দন কুমার ধর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের ওপর রায় ঘোষণার দিন ধার্য ছিল আজ (সোমবার)। কিন্তু রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে রায়ের তারিখ পিছিয়ে আগামী ১৪ মে দিন ঠিক করেছেন হাইকোর্ট।

সোমবার (১১ মে) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য শুনানিতে অংশ নেন। তিনি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী নিজে।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর এ বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার রুলের শুনানি শেষে রায়ের জন্য ১০ মে দিন নির্ধারণ করা হয়েছিল। এদিন একটি মামলায় তার জামিন আবেদন খারিজ করা হয়।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৫ সালের ৩০ এপ্রিল হাইকোর্টে তার জামিন মঞ্জুরের পর ওই পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। একই বছরের ২৫ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এফএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।