এলআরএফের কোষাধ্যক্ষ জাগো নিউজের ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১০ মার্চ ২০১৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০১৮-২০১৯ মেয়াদের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক ফজলুল হক মৃধা।

এর জন্য জাগো নিউজ পরিবারের পক্ষ থেকে ফজলুল হককে অভিনন্দন জানিয়েছেন জাগোনিউজ২৪.কমের সম্পাদক সুজন মাহমুদ ও প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার।

ফজলুল হক মৃধা ২০১৫ সালে জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন। এর আগে ২০১৫-১৬ মেয়াদে ল’রিপোর্টার্স ফোরামের কাযনির্বাহী কমিটির সদস্য, ২০১৬-২০১৭ মেয়াদে ফোরামের কাযনির্বাহী কমিটির দফতর সম্পাদক ও ২০১৭-২০১৮ মেয়াদে ফোরামের কাযনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ফজলুল হক সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়মিত রিপোর্টার। ২০০৮ সালে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের অনুষ্ঠান প্রযোজক সহকারী হিসেবে গণমাধ্যমে কাজ শুরু করেন ফজলুল হক। এরপর অনলাইন নিউজ পোর্টাল শীর্ষনিউজ, বাংলানিউজ, বার্তা টুয়েন্টিফোর, প্রাইম নিউজ, নিউজ নেক্সট, এবং দৈনিক সংবাদে কাজ করেছেন।

শুক্রবার অনুষ্ঠিত ল’ রিপোর্টার্স ফোরামের নির্বাচনে ২০১৮-২০১৯ মেয়াদের জন্য সভাপতি পদে বাংলাদেশের খবর পত্রিকার প্রধান প্রতিবেদক সাঈদ আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান জাবেদ নির্বাচিত হয়েছেন।

এআর/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।