ইতালিতে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ১৭ মে ২০২৬
ছবি: বিবিসি

ইতালিতে পথচারীদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় আটজন আহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ইতালির মোডেনা শহরে এক ব্যক্তি পথচারীদের ওপর চালিয়ে দিলে আটজন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। খবর বিবিসির।

আহতদের মধ্যে এক নারীও রয়েছেন, যার দুটি পা-ই কেটে ফেলতে হয়েছে। গাড়িটি একটি দোকানের জানালার সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যাওয়ার পর চালক একটি ছুরি হাতে বেরিয়ে আসেন এবং তাকে ধাওয়া করা এক পথচারীকে আহত করেস। এরপর ওই সন্দেহভাজনকে প্রতিহত করা হয়।

কর্মকর্তারা সন্দেহভাজন ৩১ বছর বয়সী ব্যক্তিকে মরক্কো বংশোদ্ভূত ইতালীয় নাগরিক হিসেবে শনাক্ত করেছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবারের এই ঘটনাকে ‌‘অত্যন্ত গুরুতর’ বলে বর্ণনা করেছেন।

এই ঘটনার পর মেলোনি তার সাইপ্রাস সফরের পরিকল্পনা বাতিল করেছেন এবং দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা রোববার আরও পরের দিকে আহতদের দেখতে যাবেন।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মোডেনার প্রিফেক্ট ফ্যাব্রিজিয়া ট্রিওলো বলেন, এল কুদ্রি নামের ওই ব্যক্তিকে ২০২২ সালে ‘সিজোয়েড ডিসঅর্ডার’-এর জন্য একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু এরপর তিনি ‘কোনো চিহ্ন না রেখেই উধাও হয়ে যান’।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।