রাশমিকার মতো ফিগার চাইলে খান মিষ্টি আলু
দক্ষিণ ভারতীয় জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা সৌন্দর্যের জাদু ছড়িয়ে পড়েছে সবখানে। তিনি শুধু তার অভিনয়েই নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য ও ফিটনেসের জন্যও পরিচিত। বেশির ভাগ সময় তাকে মেকআপ ছাড়া, সাদামাটা লুকেই দেখা যায়। এমনকি ভক্তদের সামনেও নিজেকে নিতান্তই সাধারণভাবে মেলে ধরতে পছন্দ করেন। মেকআপ ছাড়াই রাশমিকার স্বাভাবিক সৌন্দর্যে সবাই মুগ্ধ। রাশমিকার ফিটনেস মন্ত্র এক কথায়, নিয়মিত শরীরচর্চা এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
রাশমিকার ফিটনেস মন্ত্র এক কথায়,নিয়মিত শরীরচর্চা এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। দিনের শুরুতেই তিনি পান আপেল সিডার ভিনিগার মিশ্রিত পানীয়, যা হজম প্রক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে। ওয়ার্কআউটের পরে তিনি খান ডিম, যা প্রোটিনের ভালো উৎস।
তার খাদ্যতালিকায় নিয়মিত থাকে মৌসুমি ফল, মিষ্টি আলু, স্যুপ এবং ডাবের পানি। তবে কিছু খাবার এড়িয়ে চলেন-যেমন টমেটো, আলু, শসা এবং ক্যাপসিকাম, কারণ এদের প্রতি অ্যালার্জি রয়েছে।
রাশমিকা প্রায় সব ধরনের ভাজাভুজি, জাঙ্ক ফুড এবং ভাত এড়িয়ে চলেন। তবে মাঝে মাঝে একটি ‘চিট ডে’ রাখেন, যেখানে নিজের পছন্দমতো খাবার খান।

বাড়ির রান্নাকৃত খাবার তার পছন্দের কারণ হলো এতে পুষ্টি ও স্বাস্থ্য ঠিক থাকে। খাবারের ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলা এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করা রাশমিকার স্বাভাবিক সৌন্দর্য ও ফিটনেসের এক গুরুত্বপূর্ণ অংশ।
নিয়মিত ব্যায়াম ও ফিটনেস
শরীর ফিট রাখার জন্য রাশমিকা সপ্তাহে চার থেকে পাঁচ দিন জিমে যান। তার অনুশীলনের তালিকায় থাকে কার্ডিও, পেট-কোমরের ব্যায়াম এবং শক্তি বৃদ্ধি সম্পর্কিত ব্যায়াম। বাড়িতেও তিনি নিয়মিত যোগা, হাঁটা, সাঁতার এবং কিকবক্সিং করেন। বিশেষ করে কিকবক্সিং তার প্রিয়। এটি শুধু ক্যালোরি ঝরাতে সাহায্য করে না, মানসিক চাপও কমায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত গতির এমন ব্যায়াম হজম ক্ষমতা বাড়ায়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

রাশমিকা নতুন ব্যায়াম নিয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করেন। লক্ষ্য থাকে শরীরকে শক্ত, স্থিতিশীল এবং নমনীয় রাখা। তিনি মনে করেন, অতিরিক্ত কিছু নয়, নিয়ম মেনে চলাই আসল।
রাশমিকার ফিটনেস মন্ত্র খুবই সহজ নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্য এবং শরীরকে সময় দেওয়া। তিনি প্রমাণ করেছেন, সুস্থ থাকা সৌন্দর্যের মূল চাবিকাঠি। তার মতো ফিট থাকতে চাইলে, সঠিক খাবার খান, নিয়মিত ব্যায়াম করুন, আর নিজের শরীরকে যত্ন দিন।
রাশমিকা মান্দানার জীবনধারা দেখায়, সুন্দর দেখানোর আগে দরকার সুস্থ থাকা। তার প্রাকৃতিক সৌন্দর্য, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম একসাথে মিলিত হয়ে তাকে সুস্থ, শক্তিশালী এবং ফিট রাখে। এই ফিচারটি শুধু রাশমিকার জন্য নয়, সকলের জন্য একটি প্রেরণার উৎস।
সূত্র: পিঙ্কভিলা, হিসন্দুস্তান টাইমস
আরও পড়ুন:
মেরিলিন মনরোর ইন্সপায়ার্ড লুকে আলিয়া ভাট
ত্বকে ব্রণের দাগ থাকলে ক্লিনজারে যেসব উপাদান খুঁজবেন
এসএকেওয়াই