পাতলা সোয়েটার ‘পুলওভার’ এখন গরমের ফ্যাশন ট্রেন্ড

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: সংগৃহীত

 

চারদিকে এখন কোরিয়ান ফ্যাশনের জয়জয়কার।কে-ড্রামা, কে-পপ আর আইডল সংস্কৃতি বিশ্বজুড়ে তরুণদের ফ্যাশনচর্চায় এনে দিয়েছে নতুন মাত্রা। আর সেই ধারাতেই এ গরমে আলোচনায় এসেছে এক চমকপ্রদ ট্রেন্ড- ‘সামার পুলওভার’ বা ‘সামার নিট’।

নাম শুনে অবাক লাগতেই পারে গরমে আবার পুলওভার? কিন্তু গল্পটা ঠিক সেখানেই শুরু। দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্ম বহুদিন ধরেই লেয়ারিং বা স্তরভিত্তিক পোশাককে নিজেদের স্টাইল স্টেটমেন্ট বানিয়েছে।

hg

সিউলের রাস্তায় দেখা যায় হালকা সুতির বা নিটেড পুলওভার যা ঢিলেঢালা, বাতাস চলাচল করে এমন কাপড়ে তৈরি। এই পুলওভার রোদ সরাসরি গায়ে লাগতে দেয় না, আবার শরীরকেও ভারী করে তোলে না। সূর্যের তীব্র আলো থেকে ত্বক সুরক্ষিত রাখা এবং স্টাইল বজায় রাখে বলে জনপ্রিয় হয়ে উঠেছে।

শীতের ভারী সোয়েটারের বদলে গ্রীষ্মের জন্য ডিজাইন করা হয় বিশেষ হালকা নিট, নরম সুতি-উলের মিশ্রণ কিংবা অর্গ্যানিক ফাইবারে তৈরি পুলওভার। এগুলো ঘাম শোষণ করে, বাতাস চলাচলের সুযোগ দেয় এবং ত্বকে অস্বস্তি তৈরি করে না। ফলে সন্ধ্যার হালকা বাতাসে, সমুদ্রের ধারে সূর্যাস্তের সময় কিংবা এসি-ঠান্ডা রেস্টুরেন্টে অনায়াসে মানিয়ে যায় এই পোশাক।

ghy

এই ট্রেন্ড ছড়িয়ে পড়ার পেছনে বড় ভূমিকা রেখেছে কে-পপ আইডল ও ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা। প্যাস্টেল রং, মিনিমাল গ্রাফিক্স, বড় টাইপোগ্রাফি কিংবা ওভারসাইজড কাট মিলিয়ে সামার পুলওভার হয়ে উঠেছে ‘কুল’ থাকার নতুন সংজ্ঞা। অনেকেই জিন্স, শর্টস বা স্কার্টের সঙ্গে মিলিয়ে পরছেন এটি। দিনের বেলায় কাঁধে ঝুলিয়ে রাখা, সন্ধ্যায় গায়ে চাপানো- এক পোশাকেই দুই রূপ। সোশ্যাল মিডিয়ায়ও হ্যাশট্যাগে ভরে যাচ্ছে ফিড।

মনোবিজ্ঞানীদের মতে, এই ট্রেন্ডের পেছনে রয়েছে মানসিক কারণও। গরমে আমরা সাধারণত কম পোশাক পরতে চাই, কিন্তু একই সঙ্গে চাই নিজেকে আড়াল করতে, নিরাপদ রাখতে। সামার পুলওভার সেই নিরাপত্তার হালকা আবরণ দেয়। শহরের জীবনে যেখানে সকাল, দুপুর, রাতের তাপমাত্রা বদলে যায় মুহূর্তে, সেখানে ট্রানজিশনাল ওয়্যার হিসেবে এটি কার্যকর।

ghy

আরও আছে নস্ট্যালজিয়ার ছোঁয়া। ‘পুলওভার’ শব্দটির মধ্যেই যেন লুকিয়ে আছে শীতের স্মৃতি, কলেজ ফেস্টের সন্ধ্যা কিংবা পুরোনো দিনের আবেগ। সেই আবেগকেই গরমের প্রেক্ষাপটে নতুনভাবে সাজিয়ে তোলাই যেন স্মৃতির রিমিক্স ভার্সন। সামার পুলওভার তাই শুধু একটি পোশাক নয়, এটি সময়, সংস্কৃতি ও অনুভূতির মিশেল।

ফ্যাশনের ভাষায় বলা যায়, এটি কনট্রাস্টের খেলায় গরমে শীতের ছোঁয়া। আর সেই বৈপরীত্যেই লুকিয়ে আছে এর আকর্ষণ। কোরিয়ান ট্রেন্ডের হাত ধরে সামার পুলওভার এখন বৈশ্বিক স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছে।

সূত্র: এলে, ভোগ, উইমেন অ্যান্ড হোম, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন:
প্যাস্টেল জাদুতে মোড়া জাহ্নবী 
গ্ল্যামার ও মিনিমালিস্টিক স্টাইলে প্রিয়াঙ্কা চোপড়ার নতুন লুক 

এসএকেওয়াই

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।